দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করার অংশ হিসেবে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকবে।
বেসেন্ট আরও বলেন, খুব শিগগিরই ইরানের খার্গ দ্বীপের তেল সংরক্ষণাগারগুলোর ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাবে। তখন রপ্তানি ব্যাহত হওয়ায় তেলকূপ বন্ধ করতে বাধ্য হবে তেহরান।
তার ভাষায়, ইরানের তেল বাণিজ্য সীমিত করা মানে দেশটির শাসকগোষ্ঠীর প্রধান রাজস্ব উৎসকে সরাসরি লক্ষ্যবস্তু করা।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের তহবিল সংগ্রহ, স্থানান্তর ও আটকে থাকা অর্থ ছাড়ের সব প্রচেষ্টা ধাপে ধাপে সীমিত করবে।
বেসেন্ট সতর্ক করে বলেন, কোনো দেশ বা পক্ষ ইরানকে সহযোগিতা করলে তাদের ওপরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে।
তিনি আরও বলেন, ইরানের তেল আয়ের উৎস এবং বিদেশে থাকা সম্পদ ফ্রিজ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এমএস/